প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাজেট আলোচনার সময় সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পবিত্র কুরআনের একটি আয়াতের নম্বর ভুল বলে ফেলেন। কুরআনের একটি সূরার যে আয়াত নম্বর তিনি উল্লেখ করেন, সেটি প্রকৃতপক্ষে ছিল সূরার নম্বর। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই ভুলটি ধরিয়ে দিয়ে তা সংশোধন করেন। বিষয়টির জন্য নুরুদ্দিন অপু জামায়াতে ইসলামীর ওই সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সূরা নাজমের উদ্ধৃতি দেন। তিনি বলতে থাকেন, আল্লাহ কুরআনে সূরা নাজমে বলেন—মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। এবং তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। এই সময় তিনি আয়াত নম্বর হিসেবে ৫৩ উল্লেখ করেন।
তার বক্তব্য শেষ হলে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, “আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা আন নাজমের ৫৩ নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়; সঠিক হচ্ছে ৫৩ নম্বর সূরা ‘সূরা আন নাজম’-এর ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ‘ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা’—মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়।”
তিনি আরও বলেন, “উনি বলেছেন ৫৩ নম্বর আয়াত। আসলে সূরার নম্বর হচ্ছে ৫৩, আয়াত নম্বর হচ্ছে ৩৯।”
এই সময় স্পিকার মন্তব্য করেন, “বক্তব্য তো ঠিক আছে নাকি?” এ প্রশ্নের জবাবে ওই সংসদ সদস্য বলেন, “বক্তব্য ঠিক আছে, কিন্তু আয়াত নম্বর। কুরআনের আয়াত তো ভুল বলা যাবে না।”
পরে হুইপ নুরুদ্দিন অপু সংশোধনকারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে, তিনি আমার ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন