প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(২১ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির প্রমুখ বক্তব্য রাখেন। তারা উপজেলা মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এই সময় মাদারগঞ্জ এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন