প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের আক্কেলপুরে, নিজবাড়িতে বসেই স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে একই ধানের বীজ বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগ রয়েছে। ওই ব্যক্তির নাম ফিরোজুর রহমান ফিরোজ। সোমবার (৬ জুলাই) দুপুরে খবর পেয়ে তার বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
ফিরোজুর রহমান ফিরোজ আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম মানিকপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁর বদলগাছী উপজেলার জাবারীপুরসহ বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে ‘স্টার সিড’, ‘বিসমিল্লাহ সিড’ ও ‘পদ্মা সিড’ নামে আকর্ষণীয় মোড়ক তৈরি করে ধানের বীজ বাজারজাত করতেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে যে, সোমবার দুপুরে জয়পুরহাট জেলা বীজ প্রত্যয়ন অফিসের বীজ প্রত্যয়ন কর্মকর্তা উম্মে ছালমা এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান। এ সময় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় ধান বীজের প্যাকেট জব্দ করা হয়।
জয়পুরহাট জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা উম্মে ছালমা বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ধান বীজ উৎপাদন ও মোড়কজাত করছিলেন। বীজ প্রত্যয়ন ছাড়া কিংবা ভুয়া মোড়ক ব্যবহার করে বীজ বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, ‘কৃষকদের সঙ্গে প্রতারণা করে কেউ যাতে ভুয়া বা নিম্নমানের বীজ বাজারজাত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজ এই ব্যবসায়ীকে সতর্ক করে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন