প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ছয়জনকে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) ভোর ৪ টার দিকে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ভারত থেকে ঠেলে দেওয়া ওই ছয়জন কাঁটাতারের বেড়ার পাশেই অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
জানা যায়, এ ঘটনায় শনিবার দুপুরে বিজিবি এবং বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষ থেকে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র কুমার পোয়ালে এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এসআই ওসিকুর রহমান। তবে বৈঠক হলেও কোন দেশ তাদের নিতে চায়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ সীমান্ত হতে ৫০ গজ দূরে কাঁটাতারের পাশে তারা ভারতের ভূখণ্ডের অসহায় অবস্থায় রয়েছেন।
ভুক্তভোগীরা বলছেন, ২০২০ সালে তারা ভারত যান এবং সেখানে জেল খাটার পরে শুক্রবার বিএসএফ তাদের আটক করে সীমান্তের কাছে নিয়ে এসে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা সবাই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪ এর সাবপিলার ৫ এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়ার মাধ্যমে ছয়জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং এক শিশু রয়েছে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন