প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদারীপুরে অভিযান চালিয়ে বিদেশি ও দেশীয় মদ এবং ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১০ জুন) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ, ৭ বোতল দেশীয় কেরু মদ এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সদর উপজেলার সুমন হোটেল সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারের সামনে এবং বাদামতলা জনতা ক্লাব এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নয়ন সরকার (৩৭), চিরঞ্জিত দাস (৩৩) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে রয়্যাল গ্রিন, হুইস্কি ও রয়্যাল স্টেজ ব্র্যান্ডের ৪ বোতল বিদেশি মদ এবং কেরু কোম্পানির ৭ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা।
এছাড়া একই দিন সন্ধ্যায় সদর উপজেলার থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদুল সরদার (৩০) নামের এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এর আগে ওই ব্যক্তির ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন