প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামের প্রভাবে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৫ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার চারজন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত এই সংখ্যা ১ লাখ ২১১ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় হামরোগীর সংখ্যা ১৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে ২৯ জুনের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ জন। একই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ১৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগে ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে।
বর্তমানে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুনের মধ্যে নিশ্চিত হামে ৯৩ জনের প্রাণহানি ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন