প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে গোল করার দক্ষতার জন্য পরিচিত হ্যারি কেইন এবার গলফ খেলার কারণে আলোচনায় এসেছেন। ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গলফ খেলার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল ‘পরাবাস্তব’।
শনিবার নরওয়ের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে একটি সংবাদ সম্মেলনে কেইন জানান, প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি গলফ খেলেছিলেন।
কেইন বলেন, ‘আমি সত্যি বলতে বেশ ভালোই খেলেছিলাম। পাম বিচে থাকার সময় প্রেসিডেন্ট আমাকে গলফ খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশের প্রেসিডেন্ট যখন ডাকেন, তখন সেটা নিঃসন্দেহে বিশেষ একটি অভিজ্ঞতা।’
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং গলফ খেলা তাঁর কাছে ছিল একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতা। তিনি বলেছেন, ‘তার সঙ্গে দেখা করা এবং গলফ খেলা ছিল পরাবাস্তব অনুভূতি। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তার বয়সে পৌঁছে আমিও এত ভালো খেলতে পারব। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’
এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কেইনের প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি লিখেছিলেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়।’
পরদিন সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, তিনি কেইনের সঙ্গে গলফও খেলেছেন। ট্রাম্প বলেন, ‘কেইন একজন অসাধারণ ফুটবলার। আমি তার সঙ্গে গলফ খেলেছি। সে খুব ভালো গল্ফার এবং মানুষ হিসেবেও দারুণ।’
এখন কেইন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছেন। মাঠের লড়াইয়ের আগে ট্রাম্পের সঙ্গে তাঁর গলফ খেলার অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন