প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ১৬ আগস্ট, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেন এবং দেশের বুকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। এর পর মরহুমা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলি বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপনের প্রেক্ষাপটে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, জুলাই বিপ্লবের পরে খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনৈতি নিয়ে চলছেন এবং আমাদের জন্য একটি সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন।
এ অনুষ্ঠানে মহানগর সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান এবং সহসভাপতি পারভিন সুলতানা মিতু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন