প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ‘জুলাই শহীদ দিবস’ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
বক্তারা আলোচনা সভায় বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বীরদের আদর্শ ও চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন