প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক সেবনের অপরাধে মো: মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত|
শনিবার (০৬ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়| সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে|
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় অভিযান চালায় টহল পুলিশ| এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়| পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদার| তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও মেয়াদের সাজার আদেশ দেন|
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডপ্রাপ্ত মাসুম হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে| এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে|
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন