প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, বেলপুকুর ও পবা থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার রাকিবুল ইসলাম (৩২), বোয়ালিয়া থানার মেহেদী হাসান মুন্না (২৮), রাকিবুল ইসলাম রাহাত (২৪), মতিহার থানার শিমুল (২১), বোয়ালিয়া থানার রিফাত হোসেন পরশ (১৯), শাহমখদুম থানার জমসের (৫৫), বেলপুকুর থানার রফিকুল ইসলাম (৫৫) ও লিটন আলী (২৮) এবং পবা থানার সম্রাট (৪১)।
শনিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।
এছাড়াও গ্রেফতার রাকিবুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা, দুটি পেনাল কোড মামলা এবং একটি অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন