প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ২০২৬ সালের গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন সাংবাদিক মো. আতিকুর রহমান আজাদ। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনসমর্থন বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সংকটে সহযোগিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্নান শরিফ বলেন, "আতিকুর রহমান আজাদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি আজ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে চেয়ারম্যান পদে তিনি যোগ্য প্রার্থী বলে আমি মনে করি।"
স্থানীয় বাসিন্দা জামাল সন্নামত বলেন, "যেকোনো বিপদ-আপদে আমরা আতিকুর রহমান আজাদকে পাশে পেয়েছি। তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দেন। এ কারণে এলাকার মানুষ তাঁর প্রতি আস্থা রাখছেন এবং তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।"
স্থানীয় নারী নার্গিস বেগম বলেন, "গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তিনি সবসময় কাজ করেছেন। অনেক পরিবারকে নীরবে সহযোগিতা করেছেন। মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। আমরা চাই এমন একজন জনবান্ধব মানুষ জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করুন।"
এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে মো. আতিকুর রহমান আজাদকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তবে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে গোপালপুর ইউনিয়নের আগামী চেয়ারম্যান।
শাওন বল
মাদারীপুর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন