প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে আইসল্যান্ডের বিপক্ষে। আগামীকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের আলাবামায়, বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল।
এই প্রস্তুতি ম্যাচটি লিওনেল স্ক্যালোনির জন্য পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ হয়ে থাকবে। এটি বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশের প্রস্তুতির জন্য হতে পারে।
সর্বশেষ ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয় লাভের পর এবার স্ক্যালোনি মূল একাদশের খেলোয়াড়দের আরও বেশি সময় মাঠে রাখতে চান। সবচেয়ে বড় সুখবর হলো, চোট কাটিয়ে দলের প্রাণভোমরা লিওনেল মেসি দলে ফিরছেন। তিনি ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পাওয়া পেশির চোট থেকে সেরে উঠেছেন এবং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
ফুটবলপ্রেমীরা ঘরে বসেই আর্জেন্টিনা ও আইসল্যান্ডের এই ম্যাচটি উপভোগ করতে পারবেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন এবং ইএসপিএন ডিপোর্তেস। এছাড়া, ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ, ভিক্স এবং ফ্যানকোড প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা যাবে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হলো :
গোলরক্ষক : জেরোনিমো রুলি।
ডিফেন্ডার : নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন