প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর, এখন শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। তিনি কালের কণ্ঠকে জানান, অভিযুক্ত শিক্ষককে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। রুমিকে গ্রেপ্তারে পুলিশ কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন তিনি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটে। এই মামলায় মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
অন্যদিকে, মাদরাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করার অভিযোগে থানায় মামলা করেছেন। এই মামলার প্রেক্ষিতে শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, শনিবার বিকেলে বাবার দায়ের করা মামলায় শিশুটিকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, ভিকটিমের জবানবন্দিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন