প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে ১০৭ দিন ধরে আটকা পড়ে রয়েছে ভারতের পতাকাবাহী ১৩টি জাহাজ হরমুজ প্রণালিতে। এই জাহাজগুলোর মধ্যে অন্তত ৫৬২ জন ভারতীয় নাবিক আছেন বলে জানা গিয়েছে।
রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে সাগরে আটকে থাকা জাহাজগুলোতে খাবার ও ওষুধ সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে আটকে পড়া জাহাজে অসুস্থ হয়ে নিশান্ত উরথানাথন নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ‘এমটি সেলেস্টিয়াল’ নামের ভারতীয় জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ভারতে ফিরিয়ে আনা হতে পারে শিগগিরই।
নিশান্ত উরথানাথনের এই দুঃখজনক মৃত্যুর কারণে দীর্ঘদিন ধরে সাগরে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোর নাবিকদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ অবস্থায়, ওমানের রাজধানী মাস্কটে নিযুক্ত ভারতীয় দূতাবাস রোববার এক বিবৃতিতে জানায়, শারীরিক অসুস্থতার কারণে দুর্ভাগ্যবশত মারা যাওয়া নিশান্ত উরথানাথনের পরিবারের সঙ্গে এবং জাহাজের ক্রু সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নিশান্ত উরথানাথনের মৃতদেহ জাহাজ থেকে নামানো এবং যত দ্রুত সম্ভব ভারতে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে ওমানের দুকম বন্দরে অবস্থান করছে ভারতীয় পতাকাবাহী ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজ। ভারতীয় দূতাবাস জানাচ্ছে, জাহাজটির ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একযোগে কাজ চলছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, বর্তমানে ভারতের পতাকাবাহী অন্তত ১৩টি পণ্যবাহী জাহাজে থাকা ৫৬২ জন নাবিক প্রায় ১০৭ দিন ধরে হরমুজ প্রণালিতে আটকা রয়েছে। তাদের মধ্যে ৩২৯ জন নাবিক প্রণালির পশ্চিমে এবং ২৩৩ জন নাবিক প্রণালির পূর্ব দিকে ওমান উপসাগরে আটকা আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সংঘাত শুরু হলে এই ৫৬২ জন নাবিক হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নিপতিত হয়ে পড়ে। সময় বাড়তে থাকা কারণে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে, ফলে ভয় ও অনিশ্চয়তা ভর করছে তাদের মধ্যে।
এদিকে, রোববার ভারতের পতাকাবাহী ‘বিরাট ১’ নামের একটি পালতোলা জাহাজ নিয়ে নতুন একটি ঘটনা সামনে এসেছে। ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে ওই জাহাজটিকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে যাওয়ার খবর তারা পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে ১৪ জন ভারতীয় ক্রু উপস্থিত ছিলেন। ওমান কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলের কাছাকাছি থাকা জাহাজগুলোর সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘বিরাট ১’ জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ক্রু সদস্যরা নিরাপদে উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছে। ওমানি কর্তৃপক্ষের সহায়তায় এবং কাছাকাছি থাকা জাহাজগুলোর অংশগ্রহণে বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন