প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেশের সেরা দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাবিহা নাসরিন আঈদা সাধারণ জ্ঞান বিভাগের কুইজে জাতীয় পর্যায়ে প্রথম স্থান দখল করেছে এবং সাদমান সাদিক বাংলা বিভাগে কুইজে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারজয়ী আরো তিন শিক্ষার্থীকেও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ, পঞ্চগড় চেম্বারের সাবেক সহসভাপতি মেহেদী হাসান খান বাবলা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, সাবেক কাউন্সিলর ওসমান গণি বাবুয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রতিবুল ইসলাম এবং প্রধান শিক্ষক প্রবীর কুমার সেন।
এমন একটি আয়োজনে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছে। প্রান্তিক জেলা থেকে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করা অন্যান্য শিক্ষার্থীদের জন্য এটি একটি উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন