প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ট্রান্সফর্মিং লাইভস্ থ্রু নিউট্রিশন’ প্রকল্পের সহযোগিতায় আজ জেলায় পুষ্টি সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।
সভায় সালমা পারভীন মন্তব্য করেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করা আবশ্যক। তিনি জানান, জন্মের পর যেসব শিশু শারীরিক প্রতিবন্ধকতায় ভোগে, তাদের অধিকাংশই পুষ্টিহীনতার শিকার হয়ে থাকে। গর্ভাবস্থায় মায়ের সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অপুষ্টি কেবল একজন ব্যক্তি নয়, একটি দেশের সামগ্রিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলে। পুষ্টির নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। যদি সচেতনতা বৃদ্ধি করা যায় এবং পুষ্টিকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করা যায়, তাহলে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
সভায় শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজন রায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন