প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক ক্রমবর্ধমান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি মন্তব্য করেন যে, এই দ্বিপক্ষীয় অংশীদারিত্ব পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিবেশীসুলভ বন্ধুত্বের এক ‘অনুকরণীয় মডেল’ হিসেবে চিহ্নিত করা যায়।
আজ ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৬ সালের কোর্সের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘কনটেম্পোরারি নেপাল : ইটস ফরেন পলিসি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইমেনশনস, অ্যান্ড নেপাল-বাংলাদেশ রিলেশনস’ শীর্ষক লেকচারে রাষ্ট্রদূত ভান্ডারী এসব উল্লেখ করেন।
উপস্থাপনাকালে রাষ্ট্রদূত ভান্ডারী নেপালের পররাষ্ট্রনীতির বিবর্তন, দেশটির কূটনৈতিক সম্পৃক্ততা এবং জাতীয় নিরাপত্তা নীতি তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন যে, আর্থ-সামাজিক রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নেপালের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ।
নেপাল-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত ভাষণে বলেন, বিভিন্ন খাতে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে এই দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার হচ্ছে।
বক্তব্যের শেষে একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত ভান্ডারী কোর্সে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন