প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনা কেন্দ্রে থাকা কেপ ভার্ডের গোলরক্ষক ভজিনিয়াকে দলে ভেড়াতে প্রচণ্ড আগ্রহ দেখিয়েছে ব্রাজিলের দুই ক্লাব—আভাই এফসি এবং আতলেতিকো গোইয়ানিয়েন্স।
ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো এই তথ্য জানিয়েছেন, ৪০ বছর বয়সী গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে ব্রাজিলের দুটি ক্লাব।
শাভিসের সঙ্গে সম্প্রতি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভজিনিয়া বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভিসের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন।
চলতি বিশ্বকাপে কেইপ ভার্ডের ইতিহাস গড়া অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। স্পেনের বিপক্ষে দলের অভিষেক বিশ্বকাপ ম্যাচে তিনি সাতটি দুর্দান্ত সেভ করে গোলশূন্য ড্র নিশ্চিত করেন।
এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রতে পোস্টের নিচে ছিলেন অনবদ্য। সৌদি আরবের বিপক্ষে তিনি তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন।
শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও, ভজিনিয়া তার পারফরম্যান্স দিয়ে আবারও সবাইকে মুগ্ধ করেছেন। উক্ত ম্যাচে একাই তিনি আটটি সেভ করেছেন।
তিনি চার ম্যাচে মোট ১৮টি সেভ করে টুর্নামেন্টের মধ্যে অন্যতম আলোচিত গোলরক্ষক হয়ে উঠেছিলেন। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার, কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৫০ লাখে পৌঁছে গেছে।
সূত্র: ইয়াহু স্পোর্টস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন