প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুটি পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন) হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনগুলোর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, গত ১১ মে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় আপিল বিভাগ ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন। একই সাথে, সংশ্লিষ্ট রুলটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন আবেদনের শুনানিতে আইনজীবী এম লিটন আহমেদ অংশ নেন।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে, রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে পুলিশ ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে। তার গ্রেফতারির পর থেকে তিনি কারাগারে আছেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
তবে হবিগঞ্জের দুই মামলায় তার আনীত নতুন জামিন আবেদনের ওপর উচ্চ আদালত কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটির দিকে এখন সকলের নজর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন