প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের দ্বারা অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের প্রচেষ্টার ফলে বিজিবির বাধার সম্মুখীন হয়ে বিএসএফ পিছু হটে। ২০ জুলাই সোমবার বিকেলে, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য মতে, সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় বিএসএফের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা বাঁশের খুঁটি সরানোর কাজ শুরু করে। এর পর তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের পরিকল্পনা করে। বিষয়টি বিজিবির নজরে আসামাত্রই, তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির আওতাধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিজিবি কড়া বাধার মুখে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন সীমান্তে অবৈধ সিমেন্টের খুঁটি স্থাপন করার চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করে। ফলে বিএসএফ পিছু হটে এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সীমানাসংক্রান্ত বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন