প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৬ই জুলাই, ২০২৬ইং; ০৮:৫৯ পি.এম
কাউখালীতে শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল উপজেলার মাদানমোহন জিউর আখড়াবাড়ি থেকে রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় শতাধিক ভক্তবৃন্দ অংশ নেন। রথযাত্রায় ধর্মীয় সংগীত, ভক্তিমূলক স্লোগান এবং উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন সড়ক।
শোভাযাত্রায় সভাপতিত্ব করেন শঙ্কর বসু। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলোক কর্মকার, লিটন কৃষ্ণ কর, বাবুল ঘোষ,বিজন কুমার, বাদল হালদার, ধলু শীল, রতন চক্রবর্তীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ প্রায় দুই শতাধিক ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেন।
রথযাত্রাটি মদনমোহন আখড়াবাড়ি থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আখড়াবাড়িতে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"