প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালীতে রোববার আরেকটি জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ বিষয়টি জানায়। এর আগে, ইরান গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করতে বাধ্য হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। খবরটি এসেছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে। রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, ‘হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত দ্বিতীয় জাহাজে হামলা চালানো হয়েছে।’ বিপ্লবী গার্ড তাদের বিবৃতিতে আরও জানায় যে, তারা কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন