প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় দুর্বৃত্তরা রুবেল নামের এক যুবককে ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে। এই হৃদয়বিদারক ঘটনা রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় ঘটে।
নিহত যুবক রামকৃষ্ণ মিশন রোডে বসবাস করতেন এবং তিনি এলাকাবাসীর কাছে কাইল্যা রুবেল নামেও পরিচিত ছিলেন। রুবেল স্থানীয়ভাবে একজন মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাড়ে ১১টার দিকে রুবেল নগরের রামকৃষ্ণ মিশন রোডে একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন।
সেই সময়ে অজ্ঞাত দুবৃর্ত্তরা তার ঘরে ঢুকে আসে। প্রথমে তারা রুবেলকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। পরে এক পর্যায়ে তারা তাকে জবাই করে ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পাওয়ার পর রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এই ঘটনার পরপরই বলেন, ‘ঘটনার পরে আমরা পুলিশ দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রুবেলকে কেন এবং কারা হত্যা করেছে সে বিষয়ে আমরা তদন্ত কাজ করছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন