১০:১৮ পি.এম
প্রায় ২৫ বছর আগে নির্মিত প্রয়াত অভিনেতা ইরফান খান এবং বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’ সম্প্রতি ইউটিউবে মুক্তি পায়। প্রয়াত অভিনেতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে সিনেমাটি সাড়া ফেলেছে।
এটি সার্থক দাশগুপ্ত পরিচালিত একটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা যা ২০০০ সালে নির্মিত হয়েছিল। তবে, সিনেমার শুটিং সম্পন্ন হওয়ার পর এর মূল ফুটেজ হারিয়ে যাওয়ার কারণে দীর্ঘ ২৫ বছর সময় ধরে সিনেমাটির মুক্তি আটকে ছিল।
পরিচালক এ সিনেমার নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি একটি পুরনো ভিএইচএস কপি উদ্ধার হওয়ার পর ‘দ্য লাস্ট টেন্যান্ট’ নতুন করে প্রাণ লাভ করেছে।
আরও পড়ুন: বগুড়ায় স্কুল ক্রিকেটের শিরোপা জিতল বীট মডেল স্কুল
এরপর এত বছর পর সিনেমাটি মুক্তি পাওয়ার কারণে বিদ্যা বালান উচ্ছ্বসিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, “ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার কাছে মূল্যবান, কারণ এটিই আমাদের একমাত্র যৌথ কাজ।”
‘দ্য লাস্ট টেন্যান্ট’ একটি বিপর্যস্ত সঙ্গীতশিল্পীর দেশ ছাড়ার গল্প নিয়ে নির্মিত। সিনেমাটিতে তুলে ধরা হয়েছে, শিল্পী দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। সেখানে শিল্পীর স্মৃতি, সঙ্গীত আর রহস্যময় আবহ দর্শকদের ভিন্ন ধারার অভিজ্ঞতায় নিয়ে যায়।
২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ে ক্যানসারের সাথে লড়াই করে ইরফান খান মারা যান। অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চলতি বছর ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তি দেওয়া ‘দ্য লাস্ট টেন্যান্ট’ মুক্তির পরপরই সিনেপ্রেমীদের মনে সাড়া ফেলেছে।
আরও পড়ুন: নতুন মেয়াদে সম্প্রচার স্বত্ব চুক্তি করল চায়না মিডিয়া গ্রুপ ও ফিফা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন