প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : ফুলপুর ও তারাকান্দা উপজেলার ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি। তিনি এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবহিত করার আহ্বান জানান।
আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন এই এমপি।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, ডোহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এছাড়া, তিনি তারাকান্দা উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত মিনি লাইব্রেরির উদ্বোধন করেন এবং পুষ্পকানন পরিদর্শন করেন এমপি নিলোফার চৌধুরী মনি। পরে, তিনি ফুলপুর উপজেলা প্রশাসনের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন