ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

বিএমইউতে টিচিং মেথডোলজি ও অ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু


বিএমইউতে টিচিং মেথডোলজি ও অ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিক্ষকদের জন্য টিচিং মেথডোলজি ও অ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে তিন দিনব্যাপী ‘টিচিং মেথডোলজি এন্ড অ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি উদ্বোধনী বক্তৃতায় বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন দক্ষতা উন্নয়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি একইসাথে ক্লাস গ্রহণের আগে সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বৃদ্ধি

কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। কার্যকর শিক্ষাদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম এবং গ্রুপ ওয়ার্কের বিভিন্ন দিক তুলে ধরেন ডা. মো. রাসেল আহমেদ খান।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সহ আরো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপিল শর্মার ক্যাফেতে আবারও গুলিবর্ষণের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


কপিল শর্মার ক্যাফেতে আবারও গুলিবর্ষণের ঘটনা

ভারতের জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনা আবার ঘটেছে। কানাডার সারে এলাকায় কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’–কে কেন্দ্র করে আবারও গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। এটি ৩ মে ভোরের দিকে ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোরের দিকে হঠাৎ করে অজ্ঞাত বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলকে ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রিপোর্টের অনুযায়ী, এই হামলার পেছনে একটি সংগঠিত অপরাধচক্রের নামও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে দায় স্বীকারের দাবি এবং হুমকির বার্তার কথা উল্লেখ করা হয়েছে।

এখানে কপিল শর্মার ব্যবসায়িক উদ্যোগকে লক্ষ্য করে ভবিষ্যতে আরও আক্রমণের ইঙ্গিত দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত নিশ্চিত ঘোষণা দেয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে একই ক্যাফেতে লক্ষ্য করে ২০২৫ সালের জুলাই এবং অক্টোবর মাসে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ধারাবাহিক হামলার ফলে স্থানীয়ভাবে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সকল ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং ডিজিটাল ট্র্যাকিং বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ জুনের মধ্যে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ না দিলে আইনানুগ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


৩০ জুনের মধ্যে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ না দিলে আইনানুগ ব্যবস্থা

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

সভায় কোম্পানিগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণে ব্যর্থ হলে, বিএসইসি সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানির সচিবদের সঙ্গে আলোচনা করা হয়।

গত ২৯ এপ্রিল বিএসইসির মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকের আলোচনায় উল্লেখ করা হয় যে, ২০১৮ সালের কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠনের সদস্য, কর্পোরেট লিডার, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকুরিজীবী, প্রেফশনাল ডিগ্রীধারী ও হাইকোর্ট ডিভিশনে পেশায় নিয়োজিত নারী আইনজীবীদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে কর্পোরেট গভর্নেন্স কোডের নির্দেশনা পালন করতে হবে।

এছাড়া উল্লেখ্য, কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ এর সংশোধনের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয় এবং এ সংক্রান্ত গেজেট ২০২৪ সালে প্রকাশিত হয়।

পরে সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জে দাখিলকৃত প্রতিবেদনে দেখা গেছে, ১৩১টি তালিকাভুক্ত কোম্পানি এখনো এই শর্ত পরিপালন করতে সক্ষম হয়নি।

এ সভায় বিএসইসি সংশ্লিষ্ট সকল কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চলছে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড

দেড় বছরে সুন্দরবনে ৪০ দস্যু গ্রেপ্তার ও ৪৩ অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


দেড় বছরে সুন্দরবনে ৪০ দস্যু গ্রেপ্তার ও ৪৩ অস্ত্র উদ্ধার

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের নেতৃত্বে বিশেষ অভিযান চলছে। গত দেড় বছরে ৪৩টি আগ্নেয়াস্ত্রসহ ৪০ জন সক্রিয় বনদস্যুকে আটক করা হয়েছে। সুন্দরবন থেকে দস্যুতা নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় রবিবার কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়েছে। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে বাহিনীটির নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুইটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। 

এছাড়া সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত ও বনের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মাঝে বনদস্যু সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী এবং খালে কোস্টগার্ডের নজরদারি আগের তুলনায় বহু অংশে বাড়ানো হয়েছে। যার ফলে এসব এলাকায় দস্যুতা অনেক হ্রাস পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে গত দেড় বছরে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু বাহিনীর ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাঁজাগুলি, ২৯৯ রাউন্ড ফাঁকাগুলি, দুইটি হাতবোমাসহ পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

এছাড়া ৩৭ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ রোববার বিকেলবেলা কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন এবং রেশমা বেগমসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করা সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

সভায় অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%