প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ জুন, ২০২৬, বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবীর নামে ৩টি ইউনিয়নের নামকরণের আলোচনার চলাকালীন এবার পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করেছেন।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার একটি স্মারক পত্রে মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত ওই চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে সরেজমিন পরিদর্শন করে স্পষ্ট মতামত ও যৌক্তিকতা সহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব এবং সুপারিশ সহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নামকে পরিবর্তন করার জন্য গত ৪ জুন এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন করেছিলেন।
এ বিষয়ে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন