প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মামলার পলাতক আসামি শিমুল চৌধুরী (৩৪), যিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত, গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬), রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিমুল চৌধুরীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা শিমুল চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সারতা (নব সওদাগরের বাড়ি) এলাকার কানু চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাঙামাটি সদর উপজেলার ভেদভেদী পাড়া (কালিমন্দির সংলগ্ন) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, শিমুল চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে, এবং তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তারের পাশাপাশি ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন