প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের শেষ ষোলোয়ের লড়াইয়ে, রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হালান্ডকে নিয়ে বাড়তি কোনো কৌশল গ্রহণ করার প্রয়োজন দেখছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হালান্ডকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সে নিয়ে তার ডিফেন্ডারদের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
চলতি বিশ্বকাপে হালান্ড তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম শীর্ষ দাবিদার। শেষ ষোলোতেও নরওয়ের সবচেয়ে বড় ভরসা এই তারকা স্ট্রাইকার। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, হালান্ডের জন্য আলাদা কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, ‘হালান্ড কীভাবে খেলে, সেটি সবাই জানে। আমার ডিফেন্ডারদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তারা ক্লাব ফুটবলে একাধিকবার ওর বিপক্ষে খেলেছে এবং জানে কীভাবে ওকে সামলাতে হয়।’
ব্রাজিলের রক্ষণে হালান্ডকে থামানোর দায়িত্বে থাকবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অধিনায়ক মারকিনিওস। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা হালান্ডের বিপক্ষে আর্সেনালের জার্সিতে বহুবার খেলেছেন গ্যাব্রিয়েল। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে মোকাবেলা করার অভিজ্ঞতা রয়েছে মারকিনিওসের।
শুধু রক্ষণ নয়, মাঝমাঠেও থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। লুকাস পাকেতা চোটে ছিটকে যাওয়ায় ব্রুনো গিমারেসের ওপর বাড়তি চাপ থাকবে। নিউক্যাসল ইউনাইটেডে খেলার সুবাদে হাল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে এই মিডফিল্ডারেরও।
গিমারেস বলেন, ‘হালান্ডের কাছে বল পৌঁছানো ঠেকানোই হবে ব্রাজিলের অন্যতম লক্ষ্য। আমাদের নিশ্চিত করতে হবে, যেন সহজে হাল্যান্ডের কাছে বল না পৌঁছায়। আমরা অবশ্যই আক্রমণ করব, তবে একই সঙ্গে ওর দিকেও নজর রাখতে হবে। কারণ একটি সুযোগ পেলেই হালান্ড ম্যাচের ফল বদলে দিতে পারে।’
ম্যাচের আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে আবহাওয়া। দুই দলকে তীব্র গরমের মধ্যে খেলতে হবে। যদিও ম্যাচের দিন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবুও শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে ফুটবলারদের। এ প্রসঙ্গে গিমারেস বলেন, ‘এমন আবহাওয়ার সঙ্গে খুব বেশি কেউই অভ্যস্ত নয়। এটি কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তাই শুধু শুরুর একাদশ নয়, বেঞ্চে থাকা খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন