প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, নদীভাঙন রোধ, খাল খনন, কৃষক ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
শুক্রবার (১৯ জুন) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নদীভাঙন রোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা, খেলোয়াড় ভাতা এবং কৃষি বীমাসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার যেসব স্থানে নদীভাঙনের ঝুঁকি রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। খুনেরচর এলাকায় ভাঙনের খবর পাওয়ার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত কাজ শুরুর উদ্যোগ নিয়েছি। এছাড়া এলাকার অন্যান্য ভাঙনকবলিত স্থানে চলতি মাসের মধ্যেই জরুরি তহবিলের ব্যবস্থা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা নদীভাঙন কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন