প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেয়ার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও জাপান।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ও জাপানের মধ্যে ৭ম পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ সভায় উভয়পক্ষ এই অঙ্গীকার করে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোইউকি।
পরামর্শ সভায় উভয় পক্ষ বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেয়ার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর নিয়ে ব্যাপক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী আলোচনা হয়।
এর মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সবুজ জ্বালানি, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি উদ্যোগ এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন