প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে লিওনেল স্কালোনির দল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ম্যাচ আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হবে, অন্য দুটির স্থান হবে চীনে।
আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো এ তথ্য নিশ্চিত করেছেন। তার সূত্রে মুন্দো আলবিসেলেস্তোর একটি প্রতিবেদনে জানানো হয়, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে।
এটি শুধু সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত সময় কাটাবে। নভেম্বরেও উন্নতিসাধনের জন্য আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। তবে ওই ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের কথা ভেবে এবং বাণিজ্যিক সুবিধা বিবেচনা করে চীনকে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিগগিরই এএফএ প্রতিপক্ষের নাম, ম্যাচের ভেন্যু ও চূড়ান্ত সময়সূচি ঘোষণা করবে।
বিশ্বকাপের পর নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয় পরীক্ষা করার পাশাপাশি দলের ছন্দ ফেরাতে সাহায্য করবে এই ম্যাচগুলো, এমনটাই ভাবছেন কোচ লিওনেল স্কালোনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন