প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনাটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন যে, হামাসকে ‘প্রকৃত অর্থে’ নিরস্ত্রীকরণ না করা হলে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না।
রবিবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু আরো বলেন, ‘ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করছে। হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনো প্রত্যাহার করবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ডকে ঠেকানো অব্যাহত থাকবে।’
নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেছেন, ‘তাদের কিছু প্রস্তাব রয়েছে; তার মধ্যে কিছু গ্রহণযোগ্য।’
ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনায় কি রয়েছে, তা নিয়েও আলোচনা করা হয়েছে।
ট্রাম্পের ১৫ দফা কাঠামোতে গাজার যুদ্ধের অবসান, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ভারী অস্ত্র, অস্ত্রের গুদাম, সামরিক স্থাপনা ও সুড়ঙ্গগুলো ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার নিয়ন্ত্রণে আসবে। একই সাথে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি-প্রশাসিত এলাকার মধ্যে বিচ্ছিন্নতা বজায় রাখতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
এরপর ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। এর মাধ্যমে গাজার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথ তৈরি করার লক্ষ্য রয়েছে।
তবে পরিকল্পনার মূল অচলাবস্থার জায়গা হলো হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ক্রম। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল ও হামাস উভয়ই কাঠামোটিতে সম্মত হয়েছে এবং হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েলের অবস্থান হলো, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ আগে নিশ্চিত করতে হবে; তারপরই সেনা প্রত্যাহার হবে।
এদিকে গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন