প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিপ্লবের শহীদ নেতার জানাজা ও বিদায় অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আয়োজনের উল্লেখ করে জানান, ‘এক মহান সত্তা আমাদের ছেড়ে গেছেন, তবে তিনি যা স্মৃতি হিসেবে রেখে গেছেন, তা কেবল একটি নাম বা একটি যুগের চেয়ে বেশি কিছু; এটি আত্মবিশ্বাস, মর্যাদার আকাঙ্ক্ষা, স্বাধীনতার দাবি, দেশপ্রেম ও ঘটনাবহুল ঝড়ের সামনে দৃঢ় থাকার একটি উত্তরাধিকার।’
মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার রাতে তেহরানে বিপ্লবের শহীদ নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাখো শোকাহত, কিন্তু গর্বিত ইরানির একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আজ ইরানিরা ইরানের রাজধানীতে এমন এক মহান নেতাকে বিদায় জানিয়েছে, যার সদৃশ মানুষ ইতিহাসে খুব কমই সৃষ্টি করেছে। এই অনন্য বিদায়ের মুহূর্তে ঠোঁটে প্রার্থনা, আর দৃষ্টি প্রসারিত দিগন্তের দিকে; যেন ইতিহাসের এক মুহূর্তের জন্য থেমে গেছে, নতুন এক খাতার পাতা উল্টানোর জন্য।’
ইসমাইল বাঘাই আরও লেখেন, ‘মাটি দেহগুলোকে বুকে ধারণ করে, তবে যে চিন্তাধারা একটি জাতিকে আত্মবিশ্বাস ও স্বাধীনতার রক্ষা করার আহ্বান জানায়, তা কখনো সময়ের প্রবাহে ক্ষয়প্রাপ্ত হয় না।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘যদি কোনো সরল বৃক্ষ বাগান থেকে চলে যায়, তবে সে পরবর্তী চারা গাছগুলোর জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার শিক্ষা রেখে যায়। আর যে বীজ মাটিতে যায়, তা আবার স্বাধীনচেতা মানুষের বিবেকে নতুন অঙ্কুর হিসেবে ফিরে আসে। এটাই এমন এক উত্তরাধিকার, যার ওপর বছরের ধুলো কখনো জমা পড়ে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন