প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরীক্ষা মানেই দুশ্চিন্তা। বিশেষ করে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের তুলনায় অভিভাবকদের উদ্বেগ আরও বেশি হয়ে থাকে। পরীক্ষা নিয়ে ভয় অনুভব করা একটি সাধারণ বিষয়, যা প্রায় সকলের মধ্যেই দেখা দেয়। এই ধরনের উদ্বেগ স্বাভাবিক বলে মনে করা হয়। এই সময়ে কিছুটা মনোযোগ এবং সময় মেনে রুটিন অনুযায়ী পড়াশোনা করা প্রয়োজন। এর মাধ্যমেই পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব।
এটি সাধারণ দুশ্চিন্তার চেয়ে ভিন্ন, কারণ এটি আসলে ভীতির কারণে হয়ে থাকে। এই অবস্থাকে বলা হয় এগজাম ফোবিয়া। এটি একটি মানসিক সমস্যা, যা থেকে মুক্তি পেতে কাউন্সেলিং এবং নির্দিষ্ট কিছু টিপস অনুসরণ করা প্রয়োজন।
কী দেখে চিনবেন এগজাম ফোবিয়া?
পরীক্ষার আগে টেনশন অনুভব করা স্বাভাবিক হলেও, তা মানসিক সমস্যার আকার ধারণ করেছে কিনা, তা বুঝতে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে নিচের উপসর্গগুলো—
• পরীক্ষার তারিখ বা সিলেবাস ঘোষণা হওয়ার পর থেকেই ভয়ে-দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে পড়ছে শিক্ষার্থী।
• পরীক্ষার বিষয়ে উদ্বেগ বা মানসিক চাপ সর্বক্ষণ তাকে ঘিরে রাখছে।
• পড়াশোনা যতই করুক, পরীক্ষার হলে তার কিছুই মনে পড়বে না বা ফেল করবে, এই ভয়ে সে সবসময় চিন্তিত।
• পড়তে বসলে মনোসংযোগে সমস্যা হচ্ছে লাগাতার।
• মেধাবী শিক্ষার্থী হয়েও আত্মবিশ্বাসের অভাব অনুভব করছে।
• পরীক্ষা নিয়ে আলোচনা হলেই নার্ভাস লাগা, ঘাম হওয়া, হার্টরেট বেড়ে যাওয়া, বুকের সমস্যা, বমি ভাব বা পেটের সমস্যা দেখা দিচ্ছে।
• অন্যদের সঙ্গে নিজের পড়াশোনা বা প্রস্তুতির তুলনা করে হীনমন্যতায় ভুগছে।
• বারবার জিজ্ঞেস করছে, সে পাশ করবে তো বা ভালো রেজাল্ট হবে তো?
এই ধরনের উপসর্গ যদি আপনার পরিবার বা পরিচিতদের মধ্যে কোনো পরীক্ষার্থীর মধ্যে দেখা দেয়, তাহলে তার দ্রুত কাউন্সেলিং প্রয়োজন। এর মাধ্যমে উদ্বেগ কমানোর পাশাপাশি হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে উদ্বেগ কমাতে কিছু টিপস মেনে চলার পরামর্শ দেন মনোবিদেরা।
পরীক্ষার্থীর দাওয়াই
• টেনশন বেড়ে গিয়ে খুব নার্ভাস বা শরীর খারাপ লাগলে, সেই মুহূর্তে পড়ায় ছোট্ট বিরতি নেওয়া উচিত।
• বিরতির সময় হাত-পা ছড়িয়ে আড়মোড়া ভেঙে স্রেফ রিল্যাক্স করা জরুরি।
• শরীর বা উদ্বেগের মাত্রা কোন দিকে যাচ্ছে, সেটি খেয়াল করতে হবে।
• ছোট্ট বিরতির পর পড়া শুরু করতে হবে একেবারে সহজ কোনো বিষয় দিয়ে। পুরো মনোযোগ দিয়ে এক পাতা পড়া বা একটি সহজ উত্তর লেখা ভালো।
• এরপর চাই পেসড ব্রিদিং। অর্থাৎ চার সেকেন্ড নিশ্বাস নিয়ে ছয় সেকেন্ড ধরে ছাড়তে হবে এবং এর পুনরাবৃত্তি করতে হবে। এতে উদ্বেগ ধীরে ধীরে কমে আসে।
• এরপর ফের একইভাবে ছোট ছোট ভাগ করে পড়া এগিয়ে নিতে হবে।
তবে শুধু পরীক্ষার্থীদের জন্য নয়, অভিভাবকদেরও কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন মনোবিদেরা। কারণ অনেক সময় এই পরীক্ষা-ভীতির পেছনে থাকে ভালো রেজাল্ট করার চাপ, যা বাবা-মায়ের মাধ্যমে ছেলেমেয়েদের মনে তৈরি হয়ে যায়।
অভিভাবকদের করণীয়
• অন্য কারও সঙ্গে তুলনা করবেন না।
• ভালো রেজাল্ট করতেই হবে, এমন চাপ দেবেন না।
• বারবার পরীক্ষার দিন এগিয়ে আসার কথা মনে করিয়ে দেবেন না।
• ছেলেমেয়েরা বারবার এসে পরীক্ষা ভালো হবে কিনা জানতে চাইলে, তাদের মনের মতো উত্তর দেবেন না। বরং বুঝিয়ে বলুন টেনশন কমানোর টিপস মেনে চলতে।
• পরীক্ষার্থীকে মনে করিয়ে দিন, তার পড়াশোনা একদম ঠিক পথে চলছে। প্রস্তুতি এবং আত্মবিশ্বাস দুটোই তার যথেষ্ট আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন