প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক কোটি টাকা যৌতুক দাবি এবং দ্বিতীয় স্ত্রী মোহনাকে মারধরের অভিযোগে করা মামলায় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, তাকে আদালত কারাগারে পাঠিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম, মামলার শুনানি শেষে, প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আসামিকে আদালতে হাজির করেন এবং তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, প্রিন্স মামুনের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। তবে শুনানি চলাকালীন বাদীপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাড়ে আটটার দিকে মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলাটি করেন। মামলার পর পরই ভাটারা থানা-পুলিশ মামুনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মোহনা পেশায় একজন ফ্যাশন মডেল। তারা প্রায় পাঁচ মাস আগে প্রিন্স মামুনের সঙ্গে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই নানাবিধ বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়।
বাদীর অভিযোগ, মামুন বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত এবং নেশাগ্রস্ত। এসব বিষয়ে জানতে চাইলে মোহনাকে মারধর করা হচ্ছে। আরেকটি অভিযোগ হলো, ব্যবসার উদ্দেশ্যে বিয়ের পর থেকে বাদীর কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করে আসছেন মামুন।.
এক কোটি টাকা যৌতুকের দাবি না মানলে তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়ে থাকে। এজাহারে আরও বলা হয়, নির্যাতনের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে মোহনার বাসায় নেশাগ্রস্ত অবস্থায় যান প্রিন্স মামুন।
সেখানে এসে তিনি বাবা-মায়ের কাছ থেকে এক কোটি টাকা যৌতুক নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করেন। মোহনা অস্বীকৃতি জানানোর পর তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং মোহনাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এমনকি গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই হামলায় মোহনার বাম চোখের নিচে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন