প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপকূলীয় এলাকার জলবায়ু কেন্দ্রিক নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা প্রদান করবে তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড।
এরই পরিপ্রেক্ষিতে, গত ৬ থেকে ১২ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং তার আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিম তাদের মিশন সম্পন্ন করেছে।
মিশন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সমূহের সঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসনের (ডিসি অফিস)-এ বৈঠকে অংশগ্রহণ করে।
বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয় জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম এর নেতৃত্বে এ মিশনের অন্য সদস্য ছিলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল জিসিএফ ড. বাপন ফখরুদ্দিন।
জিসিএফ রিজিওনাল মূল্যায়ন মিশন ৯-১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যোগ দেয় এবং জিসিএফ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা উপকূলীয় অঞ্চলের বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবনযাত্রার উন্নয়ন কার্যক্রম, দুর্যোগসহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল উদ্যোগ সম্পর্কে সরেজমিনে কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সহকারী সচিব জনাব মো: আসসাদিকজামান, ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভা ও এলজিইডির কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন