প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভাঙ্গায়, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়ির দুটি ভবন ভেঙে দিয়েছে এলাকাবাসী।
এবং এ সময়, ভবনের বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয় বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লায় ঘটনাটি ঘটে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, শতাধিক উত্তেজিত মানুষ গ্রামের দুটি ভবন (এর মধ্যে একটি নির্মাণাধীন ভবন রয়েছে) ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এই ভবন দুটির মালিক ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লার আইয়ুব শেখ (৫১)।
এলাকাবাসীর অভিযোগ, চন্ডীদাসদি মহল্লার আইয়ুব শেখ এবং তার স্ত্রী ময়না আক্তার (৪৫) দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। একসময় তারা গাঁজার ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং বর্তমানে গাঁজার পাশাপাশি ইয়াবা ব্যবসা পরিচালনা করছেন। এই দম্পতি স্থানীয় এলাকার বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছে। অসংখ্যবার এরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে এবং জেল খেটেছে। জামিনে এসে পুনরায় একই ব্যবসা চালিয়ে গিয়েছে। তাদের কারণে এলাকায় মাদকাসক্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।
ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লার পশ্চিমপাশে ভাঙ্গার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম অবস্থিত। এই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমও বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে ছিলেন। তিনি বলেন, আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না ভাঙ্গা, নগরকান্দাসহ দুই-তিন উপজেলার মধ্যে সবচেয়ে বড় গাঁজা এবং ইয়াবা কারবারি। তাদের কারণে পুরো এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। ময়না বেগম মাদক সম্রাজ্ঞী এবং তার স্বামী আইয়ুব শেখ মাদকের ডিলার হিসেবে পরিচিত। এলাকাবাসীকে রক্ষা করতে এ দম্পতির ঘরবাড়ি উচ্ছেদ করা ছাড়া আর কোনো উপায় নেই।
সোনাখোলা গ্রামের এক বাসিন্দা এবং ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী মো. মাসুদ হোসেনও বাড়িঘর ভাঙচুরের সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ দম্পতি এলাকার বড় মাদক ব্যবসায়ী। তারা মাঝেমধ্যে গ্রেফতার হয়। তবে দুই-চার দিন পরে জামিন নিয়ে ফিরে আসেন। আমরা তাদের ভালো হয়ে যেতে বলেছিলাম। কিন্তু, তারা ভালো হয়নি। তাই এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে মাদক ব্যবসায়ী দম্পতির দুটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চণ্ডীদাসদি গ্রামের আইয়ুব শেখ এবং তার স্ত্রী ময়না বেগম বড় ধরনের মাদক ব্যবসায়ী। তাদেরকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। চলতি বছরেও তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে তিনটি মামলা হয়েছে। তারা তিনবার গ্রেফতার হয়েছে। এলাকাবাসী তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার খবর কিছুক্ষণ আগে শুনেছেন। পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন