০৭:১০ পি.এম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়েছে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। এই হামলায় কথিত ‘রাষ্ট্রীয় এজেন্ট’ ও নিরাপত্তা সদস্যসহ ৪ জন নিহত হয়েছে, এ সম্পর্কে জানা গিয়েছে।
বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে, তারা প্রদেশের বিভিন্ন এলাকায় মোট ১০টি অভিযান পরিচালনা করেছে। যাতে উল্লেখিত ১০ জন পাকিস্তানি নিরাপত্তা সদস্য এবং আরো ৪ জন কথিত ‘রাজনৈতিক এজেন্ট’ নিহত হন।
বেলুচিস্তান প্রদেশের খারান, ওয়াশুক, আভারান, কেচ ও মাস্তুং জেলায় এই হামলা পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে?
বার্তা সংস্থা এএনআইর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংস্থাটির মুখপাত্র মেজর গওহরাম বেলুচ জানিয়েছেন, এসব অভিযানে ফ্রন্টিয়ার কর্পসের চেকপোস্ট, সামরিক ক্যাম্প, সামরিক বহর এবং সড়ক নির্মাণ প্রকল্পে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ‘ডেথ স্কোয়াড এজেন্ট’ এবং ‘রাষ্ট্রীয় এজেন্ট’ বলা হয়।
বিএলএফ দাবি করেছে, খারান শহরের গাজি রোডে একটি ফ্রন্টিয়ার কর্পস চেকপোস্টে রকেট ও গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার এই ঘটনাই হতাহতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ওয়াশুকের নাগ-গ্রারি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এতে দুজন ‘সশস্ত্র এজেন্ট’ নিহত হয়, এবং গোষ্ঠীটি জানিয়েছে সেখান থেকে অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আভারানের তিরতিজ এলাকায় একটি প্রধান সামরিক ক্যাম্পে স্নাইপার হামলা এবং ভারী অস্ত্র ব্যবহার করে আক্রমণের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই এলাকায় একটি সামরিক বহর ও সড়ক নির্মাণ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ওপর হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত ৬ হাজার ছাড়াল
তবে এসব দাবির সম্পর্কে পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারি কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন