প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নজরুল বর্ষ উপলক্ষে শরীয়তপুর জেলায় জাতীয় ঐক্যের প্রতীক কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টটিউটের যৌথ আয়োজনের মাধ্যমে, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গতকাল শুক্রবার বিকেলে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুর রহমান শিবলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আবু সিয়াম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, এবং শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।
এছাড়া জেলা কালচারাল অফিসার মো. আল মামুন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার আইটি ইনচার্জ জান্নাতুল ফেরদৌস নীলা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবি নজরুলের সাহিত্যপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সমাপ্তির পর শরীয়তপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুলগীতি পরিবেশন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন