প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো ধরণের বাধা সৃষ্টি করবে না। তবে তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ আমেরিকা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুইস মেন্দেজ বুধবার কংগ্রেসের এক শুনানিতে এ কথা বলেন। তিনি বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের নীতি স্পষ্ট। মারিয়া কোরিনার দেশে ফেরার পথে আমরা কোনো বাধা সৃষ্টি করব না।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থার মাধ্যমে এএফপি এ খবর নিশ্চিত করেছে। গত ডিসেম্বরে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো। এরপর থেকে তিনি দেশে ফেরেননি।
মেন্দেজ উল্লেখ করেন, ‘তবে আমার মনে হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আমাদের আরও কিছু কাজ করতে হবে। যাতে তিনি ফিরে এলে তাকে গ্রেফতার করা না হয়।’ ২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মাচাদো একাধিকবার কারাকাসে ফেরার চেষ্টা করেন। কিন্তু ভেনেজুয়েলার কূটনৈতিক চাপের কারণে তিনি তা করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের সরকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে মাচাদোর দেশে ফেরার অনুমতি দিতে রাজি করানোর চেষ্টা করেছে কি না— এ প্রশ্নের জবাবে মেন্দেজ বলেন, ‘হ্যাঁ। আমরা অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়েছি।’
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ডেলসি রড্রিগেজ ক্ষমতায় রয়েছেন। এবং দুজনই ক্ষমতাসীন দলের নেতা। মঙ্গলবার তিনি ঘোষণা দেন, তার সরকার আগামী মাস থেকে বিরোধী দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন