প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা ইরানে মার্কিন হামলার জবাব হিসেবে পাল্টা হামলা পরিচালিত হয়েছে, এমনটি জানায় দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইটভিত্তিক আগাম সতর্কতা অ্যান্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এই আক্রমণে বিভিন্ন ধরনের বিপুলসংখ্যক আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি সেনাবাহিনীর কার্যক্রমের ধারাবাহিকতায় এই নতুন আক্রমণ সংঘটিত হয়েছে। এর আগে বাহরাইন, কুয়েত ও কাতারসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ হামলার খবর দিয়েছে বা নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে নতুন দফায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মার্কিন পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাবিকদের উপর ইরানের হামলার পরিপ্রেক্ষিতে এটি সংঘটিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন