প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তরায় পুলিশ কর্তৃক পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে চালক এবং হেলপাররা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শনিবার (২৭ জুন) উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তর এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক।
স্বাস্থ্য ক্যাম্পের সময় পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। স্থানীয় বিভিন্ন রুটের বাস, ট্রাক এবং অন্যান্য পরিবহনের চালক ও হেলপাররা এতে অংশ নেন।
এ সময় এডিসি রুবেল হক বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় চালকদের শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এর ফলে একদিকে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং অন্যদিকে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন