প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপের ফাইনালের প্রতিযোগিতা এবার কেবল ফুটবলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। দর্শকদের জন্য প্রথমবারের মতো সুপার বোলের অনুসরণে বিশেষ বিরতির সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। এর ফলে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পরিবর্তে ফাইনালের বিরতি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের বিরতির সময়ে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বার্না বয় এবং দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস। পাশাপাশি, অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল ও পিএস-২২ কোরাসও অনুষ্ঠানে তাদের পরিবেশন করবেন।
বিশেষ অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা করছেন বিশ্ববিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
ফিফার সূত্র থেকে জানা যায়, হাফটাইম বিরতির সময় প্রায় ২০ মিনিট হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিকল্প হিসেবে ১৫ মিনিটের স্বাভাবিক বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
এদিকে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী, ম্যাচের বিরতি সাধারণত ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। এর জন্য ফিফার পরিকল্পনা ইতোমধ্যে ফুটবল অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
ধারণা করা হচ্ছে, এমন আয়োজন একেবারেই নতুন নয়। গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে বিরতির সময় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খেলা শুরু হতে ২৪ মিনিট সময় লেগেছিল।
ফাইনাল ম্যাচ শুরুর পূর্বে, বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এছাড়া, যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।
স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় ম্যাচটি রাত ১টায় শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান।
এদিকে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। বুধবার দিবাগত রাতে দ্বিতীয় সেমিফাইনালে দল দুটি মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন