প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘এসবিএস’ গ্রুপের তিন সদস্য এবং ‘সিটিজি’ গ্রুপের একজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের মধ্যে রয়েছেন—হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)।
গ্রেপ্তার চারজনের মধ্যে ইয়াছিন আহমেদ আকাশ, হাবিব-১ ও হাবিব-২ ‘এসবিএস’ গ্রুপের সদস্য। অপরদিকে শাওন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচিত। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ১৫ থেকে ২০ জন কিশোর দেশীয় অস্ত্র হাতে নিয়ে কিশোর গ্যাংয়ের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, এক কিশোর স্লোগান দিচ্ছে ‘অ দেশে কোন গ্যাং আছে রে?’ এরপর অন্য কিশোরেরা দেশীয় অস্ত্র উঁচিয়ে ‘এসবিএস’ নামে স্লোগান দিতে থাকে। ১২ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিশোর গ্যাং সদস্যদের একটি ভিডিওটি আমাদের নজরে আসার পর পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাং গ্রুপের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা তাদেরও আটক করার চেষ্টা চলছে। গ্রেপ্তারদের দুপুরে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই চার কিশোর গ্যাং সদস্য নিয়মিত অভিযানে আরও ১৯৩ জনকে আটক করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন