প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০২:৪৭ এম || প্রকাশের তারিখঃ ১৯ই জুন, ২০২৬ইং; ০৫:৩৯ পি.এম
রাজবাড়ীতে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
রাজবাড়ীর পাংশা হামিদা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে খুলনা নিয়ে গেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। হনুমানটির শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার পর তাকে অবমুক্ত করা হবে। তবে যেসব অঞ্চলের হনুমানে সংখ্যা বেশি সেই এলাকায় নিয়ে গিয়ে অবমুক্ত করা হবে। সেটা যশোরের অভয়নগর কিংবা খুলনার আশেপাশের এলাকায় হতে পারে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টায় পাংশা উপজেলা বন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লোহার খাঁচায় বন্দী করে হনুমানটিকে নিয়ে যায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক জানিয়েছেন, এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর একটা দিকে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে চলে আসে অসুস্থ এই হনুমান। এসেই সাধারণ রোগীদের জন্য রাখা সাড়ি সাড়ি বেঞ্চের একটিতে মাথা নিচু করে বসে থাকে সে। তাকে মেডিকেল সেন্টারের স্টাফরা দেখতে আসলে হাত দিয়ে শরীরের ক্ষত স্থান দেখায়। ব্যাথা বেশি হওয়ায় হনুমানটি মাথা নিচু করে বেঞ্চে শুয়ে পড়ছে। দুই ঘন্টা পর পাংশা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের দুই ডাক্তার এসে ব্যাথা নাশক ইনঞ্জেকশন দিলে হনুমানটি মেডিকেল সেন্টার থেকে বের হয়ে যায়। তবে বন বিভাগের কর্মকর্তারা তাকে নজরে রাখে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত এক সপ্তাহেরও বেশি সময় আগে পাংশা উপজেলার বাহাদুরপুর বাজার থেকে এক তাল বিক্রেতা ধারালো সোল দিয়ে হনুমানকে আঘাত করে।হনুমানটির আহত হলে স্থানীয়রা বন বিভাগ কে খবর দেয়। বন বিভাগ হনুমানটি উদ্ধার করে ক্ষতস্থানে সেলাই দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"