প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকানোর লক্ষ্যে বায়োমেট্রিক শনাক্তকরণসহ এক ডজন নির্দেশনা প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সব সচিব, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে এ বিষয়ে অফিস স্মারক পাঠিয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীন দফতর, সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্ন গ্রেডের কিছু পদের নিয়োগ পরীক্ষা, ভাইভা এবং যোগদান-সংশ্লিষ্ট তিন ধাপে অভিনব প্রতারণার চিত্র ধরা পড়েছে। এর ফলস্বরূপ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, চাকরির আবেদনে প্রার্থীদের এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের আবেদনপত্রকে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। পরীক্ষার কেন্দ্রে ব্যাগ, বই, ডিভাইস নেওয়া যাবে না এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা চালানো হবে।
নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দেয়া হবে এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তদের ডিভাইস ব্যবহার বন্ধ রাখতে হবে। প্রবেশপত্র ও হাজিরা শিটে সংযুক্ত ছবির সঙ্গে পরীক্ষার্থীদের চেহারা এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখারও নির্দেশনা রয়েছে।
অন্যদিকে মৌখিক পরীক্ষার সময় উত্তরপত্রের সঙ্গে প্রার্থীদের হাতের লেখার সাদৃশ্য পরীক্ষা করতেও নির্দেশনা রয়েছে। যদি সম্ভব হয়, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর ছবিও তোলা হবে এবং পরীক্ষার পরবর্তী ধাপে অংশগ্রহণকারীদের সঙ্গে ছবি মিলিয়ে দেখার ব্যবস্থা থাকবে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় আগে তুলে রাখা ছবি পরীক্ষা করে যোগদানপত্র দিতে হবে।
নিয়োগ পরীক্ষার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া এবং পরীক্ষাকেন্দ্রে মোবাইল কোর্ট বা সামারি ট্রায়াল পরিচালনার জন্য পূর্বপ্রস্তুতি নিতে হবে। কোনো ভুয়া কিংবা প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত হলে তাদের বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে মোবাইল কোর্ট, সামারি ট্রায়াল অথবা নিয়মিত মামলা করার নির্দেশনা রয়েছে।
একইসঙ্গে ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী প্রতিরোধে বায়োমেট্রিক শনাক্তকরণসহ প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি ব্যবহারে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন