প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় মাসিক আইন-শৃংখলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
সভায় বক্তারা মাদকের বিস্তার রোধ করার জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
একই সময়ে বাল্যবিয়ে বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতির দিকে প্রতি নিয়ত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে হাজির ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. শেখ আব্দুল হান্নান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, সহকারী কমিশনার ড. আশিক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন