প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া যেকোনো জাহাজ চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করে দিয়েছিল, সেই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এখন তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হয়ে উঠেছে।
ইরান সংবাদ প্রকাশ করে জানিয়েছে, প্রণালী ব্যবহারকারী জাহাজের কাছ থেকে তারা ‘সামুদ্রিক সেবা ফি’ আদায় করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ। ফলে সেখানে কোনো ফি বা টোল আরোপ করা উচিত নয়।
এএফপি সূত্রে তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য একমাত্র অনুমোদিত পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষিত রুট।’
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, অনুমতি ছাড়া যে কোনো ধরনের নৌযাত্রা ‘গ্রহণযোগ্য নয় এবং অত্যন্ত বিপজ্জনক’। এই ধরনের জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
আইআরজিসি ‘কিছু কর্তৃপক্ষ’ কর্তৃক ঘোষিত নতুন একটি নৌপথের সমালোচনা করেছে, যদিও তাদের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক অপরিশোধিত তেলের এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সবচেয়ে সরু অংশে প্রণালীটির প্রস্থ মাত্র ৩০ কিলোমিটার। বর্তমানে ইরানের অনুমোদিত একমাত্র নৌপথটি দেশটির উপকূলঘেঁষা একটি করিডোর অনুসরণ করছে।
গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে বলা হয়েছে, আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ধরনের ফি ছাড়াই হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে এই সময়সীমা শেষ হওয়ার পর কী ধরনের ব্যবস্থা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।
হরমুজ প্রণালীর তীরবর্তী রাষ্ট্র ইরান ও ওমান মঙ্গলবার জানায়, তারা যৌথভাবে পারস্পরিক আলোচনা করে প্রণালীর প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য কতো পরিমাণ ‘খরচ’ আদায় করা হবে তা পর্যালোচনা করবে।
অন্যদিকে, চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা ফি আরোপ যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন